আল কুরআন

মাদ্রাসা আপনাকে স্বাগতম।

আল-কুরআন মাদ্রাসা কী ও কেন?

আল-কুরআন মাদ্রাসার লক্ষ্য

শিক্ষা-দীক্ষার মাধ্যমে এমন এক আদর্শ মুসলিম প্রজন্ম গড়ে তোলা, যে প্রজন্ম হবে দ্বীনি ও জাগতিক—উভয় জ্ঞানেই সুশিক্ষিত এবং জীবনের সর্বক্ষেত্রে ইসলাম অনুসরণে দৃঢ়প্রতিজ্ঞ।
শিশুর পাশাপাশি তার পরিবারকেও ইসলামি শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ করে একটি আদর্শ মুসলিম পরিবার গড়ে তোলা।
শিশুকালেই মৌলিক ইসলামি জ্ঞান ও নৈতিক শিক্ষা অর্জনের যে ঐতিহ্য হাজার বছর ধরে এ দেশে প্রচলিত ছিল, তা যুগোপযোগী রূপে ফিরিয়ে আনা।

আমাদের বৈশিষ্ট্যসমূহ

✔ নূরানী শিক্ষা

সঠিক মাখরাজ ও তাজবীদসহ কুরআন শিক্ষা।

✔ হিফজ বিভাগ

দক্ষ হাফেজদের তত্ত্বাবধানে হিফজ প্রোগ্রাম।

✔ আরবি শিক্ষা

আরবি ভাষা, ব্যাকরণ ও ইসলামী জ্ঞান।

✔ ইসলামিক আদব

আখলাক, আদব, দোয়া ও দৈনন্দিন সুন্নাহ শিক্ষা।

✔ অভিজ্ঞ শিক্ষক

যোগ্য ও অভিজ্ঞ আলেম এবং হাফেজ শিক্ষকমণ্ডলী।

✔ নিরাপদ পরিবেশ

শৃঙ্খলাপূর্ণ ও পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ।

ইকরার অঙ্গীকার—

  • ইসলামি শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি আদর্শ শিক্ষাকার্যক্রম পরিচালনা করা।
  • জাতীয় শিক্ষাক্রমের আলোকে ইসলামি ভাবধারায়, আনন্দময় পরিবেশে, সহজ পদ্ধতিতে শিশুদের পাঠদান করা।
  • তাজবিদ সহকারে সহিহ-শুদ্ধভাবে পবিত্র কুরআন মাজিদ শিক্ষা দেওয়া ও শিক্ষার্থীকে পবিত্র কুরআন হিফজের উপযোগী করে গড়ে তোলা।
  • ইসলামি আকিদা, ইবাদাত, হাদিস, দু‘আ-মাসায়েল, সিরাতে নববি, আদব-আখলাক ও প্রয়োজনীয় আরবি ভাষা শিক্ষা দেওয়া।
  • শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলা, যেন সে পরে হিফজ মাদরাসা, কওমি মাদরাসা, আলিয়া মাদরাসা কিংবা স্কুল—যেকোনো ধারায় দক্ষতা ও যোগ্যতার সঙ্গে এগিয়ে যেতে পারে।
  • চাকুরিজীবী অভিভাবকের বদলিজনিত কারণে বছরের যেকোনো সময় শিক্ষার্থীকে ইকরার অন্য শাখায় স্থানান্তরের সুযোগ দেওয়া।

আমাদের বিভাগসমূহ

  • নূরানী বিভাগ
  • কুরআন শিক্ষা
  • হিফজুল কুরআন
  • কায়দা শিক্ষা
  • আরবি ভাষা
  • ইসলামিক স্টাডিজ
  • শিশু বিভাগ
  • বালক ও বালিকা পৃথক ব্যবস্থা

আমাদের কার্যক্রম

শিক্ষা শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়

আমরা সারা বছর বিভিন্ন ইসলামিক, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করি।

  • মাহফিল
  • ইসলামিক প্রতিযোগিতা
  • মিলাদ ও দোয়া
  • রমজান কার্যক্রম
  • কুরবানী কার্যক্রম
  • শীতবস্ত্র বিতরণ
  • দরিদ্র মানুষের সহায়তা
  • সামাজিক সচেতনতা কার্যক্রম

আমাদের কিছু স্মরণীয় মুহূর্ত