আল-কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদরাসায় শিক্ষার্থীদের দ্বীনি, নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। আমাদের প্রতিটি কার্যক্রমের লক্ষ্য হলো শিক্ষার্থীদের আদর্শ, জ্ঞানী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
শিশুদের জন্য আরবি বর্ণমালা, কায়দা, দোয়া, নামাজ শিক্ষা এবং ইসলামের মৌলিক বিষয়সমূহ সহজ ও আনন্দদায়ক পদ্ধতিতে শেখানো হয়।
যোগ্য হাফেজ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ হিফজ প্রোগ্রাম পরিচালিত হয়। প্রতিদিনের নির্ধারিত সবক, আমুখতা ও পুনরাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের হিফজ দৃঢ় করা হয়।
প্রতিদিন নির্ধারিত রুটিন অনুযায়ী কুরআন, আরবি ভাষা, ইসলামিক স্টাডিজ, সাধারণ শিক্ষা এবং নৈতিক শিক্ষার ক্লাস পরিচালিত হয়। প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করা হয়।
শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রমজান মাসে শিক্ষার্থীদের জন্য বিশেষ কুরআন তিলাওয়াত, তারাবির প্রস্তুতি, ইফতার আয়োজন, দোয়া মাহফিল এবং ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হয়।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।